নিজেদের নিয়ে গর্ব করে যা বললেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার রাজাপাকশে
আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে হেরে এশিয়া কাপের শুরুটা করেছিল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে হারের পর দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। পরের ম্যাচেই বাংলাদেশের বড় লক্ষ্য তাড়া করে জিতেছে এবং সুপার ফোর নিশ্চিত করেছে।
গতকাল সুপার ফোরে ভারতের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষদিকে অধিনায়ক দাসুন শানাকার সঙ্গে জুটি গড়েন রাজাপাকশে। ১৭ বলে অপরাজিত ২৫ রান করে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এমন জয়ের পর এশিয়া কাপে স্বপ্নটাও বড় হয়েছে শ্রীলঙ্কার।
ম্যাচ শেষে রাজাপাকশে বলছেন, ‘আমরা এখন আর আন্ডারডগ নই। আমরা তা প্রমাণ করেছি। আরব আমিরাতে যখন এসেছিলাম, তখন আমরা পিছিয়ে ছিলাম। জানতাম, পাকিস্তান-ভারত নিজেদের দিনে কতটা কঠিন প্রতিপক্ষ হতে পারে। তবে আমরা সবাই চেয়েছিলাম নিজেদের প্রমাণ করতে। বিশেষ করে আমাদের দেশের মানুষের কাছে।’
রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় শ্রীলঙ্কা কঠিন সময় পার করছে অনেক দিন ধরেই। এ রকম সময়ে এশিয়া কাপে এই দারুণ জয়গুলো দেশের মানুষকে কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছে বলে মনে করেন রাজাপাকশে। টুর্নামেন্ট জিতে সেই আনন্দটা আরও বাড়াতে চান তিনি।
রাজাপাকশে বলেন, ‘আমরা দেশবাসীর মুখে হাসি ফোটাতে চেয়েছি। এত সমস্যার মধ্যে আমরা শুধু তাদের মুখে হাসিই ফেটানোর চেষ্টাই করতে পারি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা