অবশেষে সত্যি হলো কার্তিকের স্বপ্ন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্ব আসরের জন্য সোমবার (১২ সেপ্টেম্বর) ১৫ সদস্যের দল দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের এই বিশ্বকাপ মিশনে জায়গা পেয়েছেন কার্তিক।
অবশ্য সদ্য সমাপ্ত এশিয়া কাপেও দলে ছিলেন কার্তিক। তবে এই টুর্নামেন্টে খুব বেশি ম্যাচ খেলার সু্যোগ পাননি তিনি। মূলত দলের আরেক নিয়মিত উইকেটকিপার ঋষভ পান্তের উপরই ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। এক ম্যাচে একাদশে থাকলেও ব্যাটিংয়ে খুব বেশি সময় পাননি।
এশিয়া কাপে কার্তিককে ভালোভাবে পরখ করতে না পারলেও বিশ্বকাপে তার উপর আস্থা রাখছে ভারতের টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর কার্তিক টুইটারে লিখেছেন, 'স্বপ্ন সত্যি হয়।'
মূলত সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) থেকেই নতুন এক কার্তিককে দেখে ক্রিকেট দুনিয়া। ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিনিশার হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছেন ডানহাতি এই ব্যাটার। বেঙ্গালুরুর জার্সিতে ৫৫ গড়ে ৩৩০ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটার। যেখানে তার স্ট্রাইক রেটটা চোখে পড়ার মতো। আইপিএলের এবারের আসরে ব্যাটিং করেছেন ১৮৩.৩৩ স্ট্রাইক রেটে।
এরপর ভারতের কার্সিতে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন। এই সিরিজেই নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের অভিষেক হাফ সেঞ্চুরির পেয়েছেন তিনি। তার এমন সাম্প্রতিক ফর্ম বিবেচনা করেই এশিয়া কাপের পর বিশ্বকাপেও সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই