এশিয়া কাপ: থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়
আসছে মাসের ১ অক্টোবর থেকে শুরু হবে নারী এশিয়া কাপের ৮ম আসরের খেলা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ দল। সবগুলো ম্যাচই হবে সিলেটের মাঠে। সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর।
২০১৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে হওয়া নারী এশিয়া কাপের সবশেষ আসরের ফাইনালে ভারতের বিপক্ষে শেষ বলের রোমাঞ্চকর জয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই সাফল্য ধরে রাখার মিশনেই এবার নামবে নিগার সুলতানা জ্যোতির দল। আপাতত বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে আরব আমিরাতে রয়েছেন তারা।
এবারের এশিয়া কাপে প্রায় প্রতিদিনই রয়েছে দুইটি করে ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে সকাল ৯টা ও দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ দুইটি। প্রথম পাঁচ দিনের নয়টি ম্যাচ হবে আউটার স্টেডিয়ামে। পরে বাকি ১৫ ম্যাচের সবগুলোই হবে মূল মাঠে।
এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য ছয় দল হলো ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, আরব আমিরাত ও পাকিস্তান। এর মধ্য দিয়ে প্রায় চার বছর পর বাংলাদেশের মাটিতে নারী দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। সবশেষ ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল নারী দল।
উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে খেলার পর ৩ অক্টোবর সকাল ৯টায় বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ৬ অক্টোবর মালয়েশিয়া, ৮ অক্টোবর ভারত, ১০ অক্টোবর শ্রীলঙ্কা ও ১১ অক্টোবর আরব আমিরাতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এ গ্রুপপর্বের সেরা চার দল পাবে সেমিফাইনালের টিকিট। যেখানে প্রথম দলের মুখোমুখি হবে চতুর্থ দল। অন্য সেমিতে খেলবে দ্বিতীয় ও তৃতীয় দল। এ দুই ম্যাচই হবে ১৩ অক্টোবর। পরে ১৫ অক্টোবর দুপুর দেড়টায় মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই