গোল বন্যায় শেষ হলো ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ, দেখেনিন ফলাফল
মেসির জোড়া গোলে জ্যামাইকার বিপক্ষেও ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০-এ। দলের হয়ে অন্য গোলটি করেছেন মেসির জায়গায় ম্যাচের শুরু থেকে খেলতে নামা হুলিয়ান আলভারেজ।
এ নিয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকলো লিওনেল স্কালোনির দল। আগামী নভেম্বরে বিশ্বকাপ শুরুর আগে আবুধাবিতে আরব আমিরাতের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেটি জিতলে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার সুখস্মৃতি নিয়েই বিশ্বকাপ শুরু করতে পারবেন মেসিরা।
ব্রাজিল বনাম তিউনিশিয়া: দলগত পারফরম্যান্সের দারুণ এক প্রদর্শনী করলো ব্রাজিল ফুটবল দল। তিউনিশিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে সবার সম্মিলিত প্রচেষ্টায় ৫-১ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়লেন রাফিনহা-নেইমাররা। এ নিয়ে টানা সাতটি ম্যাচ জিতলো সেলেসাওরা।
এবার ফিফা আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচে ঘানাকে ৩-০ হারিয়েছিল ব্রাজিল। মঙ্গলবার রাতের ম্যাচে তিউনিশিয়াকেও হারিয়ে টানা সপ্তম জয় নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সবমিলিয়ে টানা ১৫ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে তিতের দল।
তিউনিশিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ে জোড়া গোল করেছেন রাফিনহা। আগের ম্যাচে দুইবার স্কোরশিটে নাম তোলা রিচার্লিসন এ ম্যাচেও করেছেন এক গোল। অন্য দুই গোলে নিজেদের নাম লিখিয়েছেন নেইমার জুনিয়র ও পেদ্রো। তিউনিশিয়ার একমাত্র গোলদাতা মোন্তাসির তালবি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন