বাংলাদেশ বনাম পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের চূড়ান্ত সময় সূচি প্রকাশ
আজ বুধবার সকাল ৮টার দিকে দুবাই থেকে ঢাকায় পৌঁছেছে টাইগারদের বহনকারী বিমান। চারদিন বিশ্রাম নিয়ে আগামী ২ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য হুট করেই এই সিরিজের আয়োজন করা হয়। প্রস্তুতিটা খারাপ হয়নি। প্রথম ম্যাচে চাপের মধ্যে লড়াই করেছেন আফিফ হোসেন। ৫৫ বলে ৩ ছক্কা ও ৭ চারে হার না মানা ৭৭ রানের ইনিংস খেলেন।
দুই ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। দুটিতেই থাকেন অপরাজিত। প্রথম ম্যাচে ২৫ বলে ৩৫ ও দ্বিতীয় ম্যাচে ১০ বলে ১৯ রান করেন। প্রথম ম্যাচে বল হাতে নৈপুণ্য দেখান শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে বল হাতে মিতব্যয়ী ছিলেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেনরা।
বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য ওপেনার হিসেবে ভাবা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। প্রথম ম্যাচে সফল না হলেও দ্বিতীয় ম্যাচে মিরাজ খেলেছেন ৪৬ রানের ইনিংস। বিশ্বকাপের আগে এমন পারফরমেন্স বেশ আত্মবিশ্বাস দেবে মিরাজদের।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি
বাংলাদেশ-পাকিস্তান (৭ অক্টোবর, সকাল ৮টা)
নিউজিল্যান্ড-পাকিস্তান (৮ অক্টোবর, দুপুর ১২টা)
নিউজিল্যান্ড-বাংলাদেশ (৯ অক্টোবর, দুপুর ১২টা)
নিউজিল্যান্ড-পাকিস্তান (১১ অক্টোবর, সকাল ৮টা)
নিউজিল্যান্ড-বাংলাদেশ (১২ অক্টোবর, সকাল ৮টা)
বাংলাদেশ-পাকিস্তান (১৩ অক্টোবর, সকাল ৮টা)
ফাইনাল (১৪ অক্টোবর, সকাল ৮টা)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা