শেষ ৭ ম্যাচে অপরাজিত নুরুল হাসান সোহান
সম্প্রতি সময় দারুন ফর্মে রয়েছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেট লীগের এই বিধ্বংসী ব্যাটসম্যান আস্তে আস্তে বাংলাদেশ দলে নিজের জায়গা পাকাপাকি করে নিচ্ছেন। ইতিমধ্যেই রঙিন পোশাকে বাংলাদেশ দলে নিয়মিত দেখা যাচ্ছে সোহানকে।
সর্বশেষ খেলা ৭ ম্যাচের মধ্যে ৭ ম্যাচেই ব্যাট হাতে অপরাজিত রয়েছেন নুরুল হাসান সোহান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২ রান করে অপরাজিত ছিলেন সোহান। এরপর ওয়ানডে সিরিজে দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি।
যেখানে প্রথম ওয়ানডে ম্যাচে অপরাজিত ২০ এবং তৃতীয় ওয়ানডে ম্যাচে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পান তিনি।
প্রথম ম্যাচেই ১৬১ স্ট্রাইক রেটে চারটি ছক্কা এবং একটি চারে ২৬ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। যেটি তার টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারের সর্বোচ্চ। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর থেকেই ইনজুরিতে পড়েন নুরুল হাসান সোহান।
এশিয়া কাপে না খেললেও দুবাই আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। যেখানে প্রথম ম্যাচে ২৫ বলে ৩৫ এবং দ্বিতীয় ম্যাচে ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।
সাত নম্বর ব্যাটিং পজিশনে নেমে তিনি এখন বাংলাদেশের সেরা ফিনিশার। দুবাইয়ে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচেই শেষ বলে ছক্কা হাকিয়েছেন তিনি। আগামী মাসে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ওপর থাকবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা