ব্রেকিং নিউজ: অধিনায়ক এবং মেন্টর হচ্ছেন মাশরাফি
মাশরাফী বিপিএলের একমাত্র অধিনায়ক হিসেবে চারটি শিরোপা জিতেছেন। এ ছাড়াও ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও শিরোপা জিতেছিল মাশরাফীর নেতৃত্বাধীন জেমকন খুলনা।
যদিও রাজনীতিতে জড়িয়ে পড়ার পর ক্রিকেট থেকে কিছুটা হলেও দূরে রয়েছেন মাশরাফি তবে ঘরোয়া ক্রিকেটলিকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন তিনি। যার সুবাদে আগামী বিপিএলে আবারও দেখা যাবে মাশরাফি বিন মোর্তোজাকে।
তবে এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েই বিপিএলে ফিরছেন মাশরাফি। কিছুদিন আগেই বিপিএলের আগামী তিন বছরের জন্য সাত দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে সিলেটের ফ্র্যাঞ্চাইজিতে রয়েছে ফিউচার স্পোর্টস লিমিটেড।
মালিকানায় রয়েছে মাশরাফি বিন মর্তুজার নাম। মূলত সিলেটের আমেরিকান এক প্রবাসী এই দলের মালিকানায় রয়েছেন। সেখানে রয়েছেন মাশরাফি ও। তবে শুধু মালিকানায় নয় মাঠেও মাশরাফিকে দেখা যাবে।
যেখানে জানা গেছে, আসছে বিপিএলে সিলেট দলের অধিনায়ক হিসেবে থাকবেন মাশরাফী। কেবল দলকে নেতৃত্ব নন, সাবেক এই সফল অধিনায়ক ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন।
আরো জানা গেছে দল গোছানোর সম্পূর্ণ দায়িত্ব মাশরাফির উপ্য দিয়েছে সিলেটের এই ফ্রাঞ্চাইজি। সিলেট ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের ভূমিকায় দেখা যেতে পারে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। তার ডেপুটি কোচ হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা