মোটা ব্যাট নিয়ে খেলতে নামায় বিশাল শাস্তি
ডারহ্যামের হয়ে কাউন্টিতে মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান নিক ম্যাডিনসন। ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে তিনি যখন ৮ বলে ১ রান করে অপরাজিত ছিলেন, আম্পায়ার হাসান আদনান খেলা থামিয়ে দেন। তিনি বাঁহাতি ম্যাডিনসনের ব্যাটের গেজ পরীক্ষা করে দেখেন।
ধরা পড়ে যে, নিয়মের বাইরে গিয়ে মোটা ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন ম্যাডিনসন। ব্যাট বদলে খেলা পুনরায় শুরু হলেও দিনের শেষে ম্যাচ রেফারি পুনরায় ম্যাডিনসনের ব্যাটটি পরীক্ষা করে দেখেন। স্পষ্ট হয়ে যায় যে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নির্ধারণ করে দেওয়া পরিমাপের থেকেও মোটা ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন নিক।
স্বাভাবিকভাবেই বল ঠেলে দেওয়া হয় ইসিবির কোর্টে। ক্রিকেট ডিসিপ্লিন কমিশন শেষমেশ নিকের এমন অপরাধের জন্য ডারহ্যামের ১০ পয়েন্ট কেটে নেওয়ার শাস্তিবিধান করে। বিষয়টি ইচ্ছাকৃত ছিল না বলে দাবি করলেও ডারহ্যাম কর্তৃপক্ষ শাস্তি মেনে নেয়।
আইসিসির নিয়ম অনুযায়ী ক্রিকেট ব্যাট ১০.৮ সেমি চওড়া, ৬.৭ সেমি মোটা এবং ব্যাটের কানা ৪ সেমি মোটা হতে পারে। বলাবাহুল্য, ম্যাডিনসনের ব্যাট এই পরিমাপকে ছাপিয়ে যায়।
সেই ম্যাচে ম্যাডিনসন ব্যাট বদলে খেলা শুরু করার পরে খুব বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি। প্রথম ইনিংসে ৩০ বলে ৮ রান করে তিনি আউট হয়ে বসেন। দ্বিতীয় ইনিংসে ম্যাডিনসন ৫৯ বলে ৩২ রান করেন। ম্যাচটি শেষমেশ ড্র হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা