অবিশ্বাস্য ঘটনা: একের পর এক হাসপাতালে ভর্তি হচ্ছে পাকিস্তানের ক্রিকেটাররা
শুক্রবার রাতে ইংল্যান্ডের কাছে হারের পর হাসপাতালেই থাকতে হয়েছে হায়দারকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, শারীরিকভাবে অসুস্থবোধ করছে হায়দার। তাই চেক-আপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।
ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৪.৩ ওভারেই হেরে যাওয়া ম্যাচে ১৪ বলে ১৮ রান করেছিলেন হায়দার। এই ম্যাচটি জিতে সাত ম্যাচ সিরিজে ৩-৩ ব্যবধানে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। এখন সিরিজের শেষ ম্যাচে হায়দার খেলতে পারবেন কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।
হায়দারের আগে হাসপাতালে দুইদিন থাকতে হয়েছে তরুণ পেসার নাসিম শাহকে। গত বুধবার রাতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। পরে আবার করোনা পজিটিভও শনাক্ত হন নাসিম। আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি।
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার জাতীয় দলের সঙ্গেই নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবেন নাসিম। সেখানে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। যা শেষ করে সরাসরি অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে চলে যাবে তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা