গোপন তথ্য ফাঁস: ফাঁস হয়ে গেল এবারের ব্যালন ডি’অরের বিজয়ীর নাম
গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন এই ফরাসি স্ট্রাইকার। তার দল চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি জিতেছে লিগ শিরোপাও, আর এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন বেনজেমা নিজেই। গোলে বার্সা তারকা লেভানডোভস্কির চেয়ে বেশ পিছিয়ে থাকলেও ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সে অনেক এগিয়ে বেনজেমা।
গত মৌসুমে ৪৬ ম্যাচে ৪৪ গোল করেন ফরাসি এই তারকা। তার এমন পারফরম্যান্সেই রিয়াল মাদ্রিদ সুপারস্টারের হাতেই ব্যালন ডি’অর ওঠার কথা। লিস্টের এক নম্বরে থাকা বেনজেমার মোট পয়েন্ট ছিল ২৭। দুইয়ে থাকা লিভারপুল তারকা সাদিও মানের পয়েন্ট ১৬। আর তিন নম্বর নামটি মোহামেদ সালাহর। যার পয়েন্ট ১৪।
সবচেয়ে অবাক করা নাম ভিনিসিয়ুস জুনিয়র। গত মৌসুমে রিয়ালের জার্সিতে দারুণ ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান আছেন ফাঁস হওয়া ব্যালন ডি’অরের তালিকায় চারে। পাঁচ ও ছয়ে যথাক্রমে রবার্ট লেভানডভস্কি ও কিলিয়ান এমবাপ্পে। মূলত চ্যাম্পিয়ন্স লিগে লস ব্লাঙ্কোসদের গোলমেশিন ছিলেন বেনজেমা।
পিএসজি ও চেলসির বিপক্ষে করেন দারুণ হ্যাটট্রিক। মূলত ওই দুই ম্যাচে তার নজরকাড়া হ্যাটট্রিকে ভর করেই রিয়াল এগিয়ে যায় পরের ধাপে। সব মিলিয়ে শুধু চ্যাম্পিয়ন্স লিগেই ১২ ম্যাচে ১৬ গোল করেছিলেন ৩৪ বছর বয়সি এই তারকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা