অবিশ্বাস্য রেকর্ড গড়লেন কোহলি
অবশেষে তার দুর্দিন কেটেছে এশিয়া কাপে এসে। এশিয়া কাপ থেকেই দুরন্ত ফর্মে ফেরা কোহলি তার ব্যাটের রানের ধারাবাহিকতা ধরে রাখলেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। আর সেই সঙ্গেই গড়ে ফেললেন এক অভিনব নজির। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে এগারো হাজার রানের মালিক হয়েছেন এই সেনসেশন।
রোববার রাতে কোহলিকে বেশ ভালো ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছে। আক্রমণাত্মক ঢঙেই এগিয়েছেন তিনি। প্রথমে সূর্যকুমার যাদব যখন মারকুটে ব্যাট করছিলেন, তখন কিছুটা ধরে খেলেন। এরপরেই খোলস ছেড়ে বেরিয়ে আসেন।
কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, এনরিক নরকিয়াদের পিটিয়ে একবারে ছাতু করে দেন কোহলি। ২৮ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ৭টি চার হাঁকানোর পাশাপাশি মারেন একটি বিরাট ছক্কাও। তার স্ট্রাইক রেট ছিল ১৭৫।
বিরাটের এই ফর্মে ফেরা ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য নিঃসন্দেহে ভালো খবর। সামনেই রয়েছে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ ফল করার পরে আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে মরিয়া ভারত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল