চোখের জলে বিদায় নিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার
১৮ বছরের ক্যারিয়ারে ৩০০ ক্লাব গোল এবং জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ৩১টি গোল করেছেন হিগুয়েন। বিদায় বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই ফরোয়ার্ড।
চোখের জল মুছতে মুছতে বলেন, ‘দুর্দান্ত একটি ক্যারিয়ার পেয়েছি, আমার মনে হয় ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। যারা আমার প্রতি বিশ্বাস করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। বিদায় বলার সময় এসেছে আমার।’
২০০৫ সালে রিভারপ্লেটের হয়ে অভিষেকের দুই বছর পর রিয়াল মাদ্রিদে পাড়ি জমান হিগুয়েন। সেখানে করেন ১২১ গোল। জেতেন তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ শিরোপা।
তবে তিনি কিংবদন্তি হিসেবে পরিচিতি পেয়েছেন মূলত ইতালিতে। ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে এক মৌসুমেই রেকর্ড ৩৬ গোল করেন হিগুয়েন। যে পারফরম্যান্সে ভর করে কোপা ইতালিয়া শিরোপা জেতে দল।
দুর্দান্ত ফর্মের কারণে ২০১৬ সালে জুভেন্টাস ৯০ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয় হিগুয়েনকে। সেখানে তিনটি লিগ শিরোপা এবং দুটি ইতালিয়ান কাপ জেতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আমেরিকান লিগে যাওয়ার আগে ধারে এসি মিলান এবং চেলসিতেও খেলেছেন হিগুয়েন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা