টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকবেন যারা
গত বিশ্বকাপের আম্পায়াররাই থাকছেন এবারও। অস্ট্রেলিয়ায় এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের জন্য ২০ জন ম্যাচ অফিসিয়ালের নাম প্রকাশ করেছে আইসিসি।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। প্রতিপক্ষ হবে প্রথম রাউন্ডে এ গ্রুপের রানার্সআপ দল। সেই ম্যাচে মাঠের আম্পায়ার থাকবেন ক্রিস গ্যাফানি ও নিতিন মেনন। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন। এছাড়া মাইকেল গফ টিভি আম্পায়ার ও আহসান রাজা থাকবেন চতুর্থ আম্পায়ার।
২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ম্যাচে আম্পায়ার থাকবেন ল্যাংটন রুসের ও রড টাকার। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ক্রিস ব্রড। এছাড়া আহসান রাজা টিভি আম্পায়ার ও মাইকেল গফ থাকবেন চতুর্থ আম্পায়ার।
৩০ অক্টোবর গ্রুপ বি চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ম্যাচে আম্পায়ার থাকবেন নিতিন মেনন ও মারাইস এরাসমাস। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ক্রিস ব্রড। এছাড়া ক্রিস গ্যাফানি টিভি আম্পায়ার ও কুমার ধর্মসেনা থাকবেন চতুর্থ আম্পায়ার।
২ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচে আম্পায়ার থাকবেন ক্রিস ব্রাউন ও মারাইস এরাসমান। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন। এছাড়া রিচার্ড ইলিংওর্থ টিভি আম্পায়ার ও আদ্রিয়ান হোল্ডস্টক থাকবেন চতুর্থ আম্পায়ার।
৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আম্পায়ার থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন।ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ক্রিস ব্রড। এছাড়া ল্যাংটন রুসের টিভি আম্পায়ার ও মাইকেল গফ থাকবেন চতুর্থ আম্পায়ার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল
ম্যাচ রেফারি- ডেভিড বুন, এন্ড্রু পাইক্রফট, রঞ্জন মাদুগলে, ক্রিস্টোফার ব্রড।
আম্পায়ার- ক্রিস বাউন, আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমুস, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টোক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, নিতিন মেনন, আহসান রাজা, পল রেইফেল, ল্যাংটন রুসেরে, রড টাকার, জোয়েল উইলসন, পল উইলসন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা