আইপিএল নিলামের কথা একেবারেই মাথায় ছিল না
সাধারণত ভারতের বিপক্ষে কোনও ক্রিকেটার দারুণ খেললে আইপিএল নিলামে বড় রকমের মূল্য পান সেই ক্রিকেটার। সাতটি চার ও আটটি ছক্কায় সাজানো রুশোর ৪৮ বলে খেলা অপরাজিত ১০০ রানের ইনিংস দেখেও মনে হচ্ছিল এমনটাই।
তবে রুশোর মাথায় অবশ্য তেমন কিছুই ছিল না। সিরিজের প্রথম দুই ম্যাচের দুটিতেই শুন্য রানে আউট হয়েছিলেন তিনি। সাউথ আফ্রিকাও হেরেছিল ম্যাচ। শেষ ম্যাচে তাই সবকিছুর আগে রানের খাতা খুলতে চেয়েছিলেন কোলপাক ফেরত এই ব্যাটার।
ম্যাচ শেষে রুশো বলেন, 'আইপিএল নিলাম আমার নিয়ন্ত্রণে নেই। এটা নিয়ে আমি ভাবছিও না। আমি আজ চেষ্টা করছিলাম যেন প্রথম রানটা করতে পারি। আমার এই পরিকল্পনা দারুণ কাজে দিয়েছে।'
'পেশাদার ক্রিকেটার হিসেবে আপনার বাজে সময় আসবে। আপনি যেরকম ফর্মেই থাকুন না কেন নিজের সামর্থ্যের ওপর আত্মবিশ্বাস রাখাটা জরুরী। আমি সহকারী কোচের সঙ্গে কথা বলেছিলাম। রান করতে আসলে আত্মবিশ্বাস প্রয়োজন।'
২০১৫ সালের আইপিএলে শেষবার খেলেছিলেন রুশো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা গিয়েছিল তাকে। আইপিএল ক্যারিয়ারে অবশ্য বলার মতো কিছুই নেই রুশোর। পাঁচ ম্যাচে মোটে ৫৩ রান করেছেন তিনি। সর্বোচ্চ খেলেন ২৪ রানের ইনিংস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা