অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন শাকিব খান
সম্প্রতি তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয় নায়িকা বুবলী ও তার সন্তান। প্রতিবারই বিয়ে করেন গোপনে। এমনকি নিজের সন্তানদেরও রাখেন আড়ালে। এ ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও ঘটেছে ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাসের সঙ্গে। তবে এসব নিয়ে কোনো মন্তব্য করেননি বাংলার কিং খান। তিনি সব প্রশ্নের সমাধান আর উত্তর দিয়েছেন চুপ থেকে।
এসব তো পুরোনো গল্প। নতুন খবর হচ্ছে, দেশের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান মুখ খুলেছেন আলোচিত-সমালোচিত বিষয় বুবলী ও তার সন্তান বীরকে নিয়ে। জানিয়েছেন তার চিন্তার কথা।
শাকিব খান বলেন, ‘আমি তো এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে কি আমি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি। সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে। আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই গুঞ্জন। আর তা না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখত।’
অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বুবলী ও শাকিব খানের নাম জড়িয়ে নানা কথা শোনা যায়। তাদের বিয়ে ও সন্তানের প্রসঙ্গও উঠে আসে বারবার। তবে তা এতোদিন গুঞ্জন হিসেবেই উড়িয়ে দিয়েছেন এ অভিনেতা। অবশেষে বাধ্য হয়েই যেন প্রকাশ্যে আনেন বুবলীর সঙ্গে বিয়ে ও সন্তান শেহজাদ খান বীরকে। এরপর থেকেই চর্চায় রয়েছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।
বুবলীর সঙ্গে বাকি জীবন কাটাতে চান কি না এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।
সাক্ষাৎকারে দুই সন্তান জয় ও বীরের প্রসঙ্গে কিং খান বলেন, দুজনই আমার আদরের সন্তান। আমি আমার দুই ছেলেকেই প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই। দুই ছেলেকেই সমানভাবে দেখভাল করব। তাদের জীবনে অপূর্ণতা বলে যেন কিছু না থাকে সে চেষ্টা করাই আমার প্রধান দায়িত্ব। ওরা শিক্ষিত ও বড় হয়ে নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নেবে। আমি তাদের প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?