'আমাদের বেঞ্চে মেসি বসে নেই'
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনালে খেলেছিল পাকিস্তান। যেখানে বড় অবদান ছিল দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের। এই দুই ওপেনার ছাড়া ব্যাটিং অর্ডারে বলার মতো তেমন কোনো অবদান রাখতে পারেননি কেউই।
এবার আরও একটি বিশ্বকাপ, এখানেও প্রায় একই ব্যাটিং অর্ডার নিয়ে খেলবে তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের মতে, এক্ষেত্রে খুব বেশি অপশনও নেই নির্বাচকদের হাতে। মিডল অর্ডারে নতুন কাউকে খেলানোর মতো ক্রিকেটার তাদের পাইপ লাইনে হয়তোবা নেই।
রমিজ বলেন, 'আমাদের বেঞ্চে কোনো লিওনেল মেসি (একাদশে খেলানোর মতো ক্রিকেটারের ঘাটতি বুঝাতে) বসে নেই। অথবা আমরা একদম অচল কাউকেও দলে রাখিনি। আমাদের হাতে অপশনই কম। এজন্য অপশন বাড়ানোর জন্য বয়সভিত্তিক ক্রিকেটের ওপর জোর দিচ্ছি। হয়তো এখন আমাদের হাতে নেই। তবে আমার মতে, অধিনায়ককে যথেষ্ট অপশন দেয়া উচিত যাতে খেলোয়াড় বাছাইয়ে সুবিধা হয়।’
সর্বশেষ বিশ্বকাপে অভিজ্ঞ দলই পাঠিয়েছিল পাকিস্তান। সেমি-ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও সেই আসরের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করার খুব একটা সুযোগ নেই। তাই টিম ম্যানেমেন্টও চায় অভিজ্ঞ দল নিয়ে এমন বড় আসরে যেতে।
রমিজ বলেছেন, ‘আমরা গত বিশ্বকাপে এটি (অভিজ্ঞদের দলে রাখা) করেছিলাম। এতে আমার কোনো সমস্যা নেই। ক্রিকেটে ভালো দলের ব্যাপারে আমার দর্শন হলো দল বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই ধারাবাহিকতা থাকা উচিত এবং অধিনায়কের হাত শক্ত রাখতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা