নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সমানও রান করতে পারলো না পাকিস্তান
পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মাইকেল ব্রেসওয়েলের শিকার হন পাকিস্তানি ব্যাটসম্যান। ১৭ বলে ১৬ রান করে জিমি নিশামের হাতে ক্যাচ দেন রিজওয়ান। পাওয়ার প্লের প্রথম ৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৪২ রান।
মিচেল স্যান্টনার বল হাতে নিয়েই কাঁপান পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে। নিজের দুই ওভারে তিন বলের ব্যবধানে দুটি উইকেট নেন নিউ জিল্যান্ড স্পিনার। অষ্টম ওভারের পঞ্চম বলে শান মাসুদকে (১৪) ব্রেসওয়েলের ক্যাচ বানান এবং তারপর দশম ওভারের প্রথম বলে শাদাব খানকে (৮) প্যাভিলিয়নে ফেরান তিনি টিম সাউদির ক্যাচ বানিয়ে।
তাদের দেখাদেখি বাবর আজমও ধরেন প্যাভিলিয়নের পথ। ২৩ বলে ২১ রান করে ব্রেসওয়েলের দ্বিতীয় শিকার তিনি।
৭৭ রানের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠ ছাড়েন হায়দার আলী (৮)। ইশ সোধির কাছে উইকেট হারান তিনি। এরপর ইফতিখার আহমেদ ও আসিফ আলীর অর্ধশত ছাড়ানো জুটিতে এগোতে থাকে পাকিস্তান। কিন্তু শেষ ওভারের প্রথম বলে ভাঙে ৫১ রানের জুটি। যাতে ২৭ বলে ২৭ রান করে অবদান রাখেন ইফতিখার।
সাউদি প্রথমে ইফতিখারকে, পরের বলে মোহাম্মদ নওয়াজকে প্যাভিলিয়নে ফেরান। মোহাম্মদ ওয়াসিম হ্যাটট্রিক হতে দেননি।
আসিফ ২০ বলে ৩ চারে ২৫ রানে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে ১ রান করেন ওয়াসিম। নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন সাউদি, স্যান্টনার ও ব্রেসওয়েল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন