বাংলাদেশের সর্বনাস, থাইল্যান্ডের পৌষ মাস
আরব আমিরাতের বিপক্ষে এই ম্যাচটা জিতলে অনায়াসেই সেমিফাইনালে উঠে যেত এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে, সোমবার রাত থেকেই সিলেটে মুষলধারে বৃষ্টি পড়ছে, থামেনি সকাল বেলায়ও। গুরুত্বপূর্ণ ম্যাচটাই ভেসে গেছে বৃষ্টিতে। এমনকি, সকাল সাড়ে আটটায় টস হওয়ার কথা থাকলেও সেটাও সম্ভব হয়নি। ফলে, ছয় ম্যাচে দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকেই টুর্নামেন্ট শেষ করল টাইগ্রেসরা।
অন্যদিকে, ছয় ম্যাচে তিন জয়ে থাইল্যান্ড পায় ছয় পয়েন্ট। মঙ্গলবার টাইগ্রেসরা আরব আমিরাতের বিপক্ষে জয় পেলে থাইল্যান্ডের সমান ছয় পয়েন্ট হতো। তবে, নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশই চতুর্থ দল হিসেবে সেমিতে পা রাখতো। শেষ পর্যন্ত বৃষ্টিই বাংলাদেশের দুর্ভাগ্যের কারণ হলো। প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে এসে ভাগ্যের সহায়তায় সেমিতে পৌঁছাল থাইল্যান্ডের মেয়েরা। সেমিফাইনালে ওঠা বাকি তিন দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা