পিএসজি ছাড়তে চান এমবাপে
ক্লাবের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে আগামী জানুয়ারিতেই কিলিয়ান এমবাপের পিএসজি ছেড়ে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি এরই মধ্যে নাকি পিএসজিকে তার নিজের ইচ্ছার কথা জানিয়েও দিয়েছেন ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের এই সদস্য।
স্প্যানিশ পত্রিকা মার্কা এই তথ্য জানিয়ে লিখেছে, পিএসজি এবং এমবাপের মধ্যে আবর্তিত পরিস্থিতির সঙ্গে জড়িত খুব ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ঘটনা পুরোপুরি সত্য। ক্লাবের সঙ্গে এমবাপের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না।
পিএসজির স্পোর্টিং ম্যানেজমেন্ট চেষ্টা করেছে এমবাপের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিতে। কিন্তু গত জুলাই থেকেই সম্পর্কের অবনতি হওয়ার কারণে কাজ করার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত তৈরি হয়েছে উভয় পক্ষের মাঝে। আবার অনেকে মনে করছেন, রিয়াল মাদ্রিদে যেতে না পারার কারণেও এমবাপের সঙ্গে ক্লাবের তিক্ততা তৈরি হয়েছে।
তো জানুয়ারিতে কোথায় যেতে পারেন ফরাসী এই ফুটবলার? এই প্রশ্ন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরও খোঁজার চেষ্টা করেছে স্প্যানিশ পত্রিকা মার্কা। তারা লিখেছে, যে কোনো ক্লাবে যেতে পারেন তিনি। তবে সান্তিয়াগো বার্নাব্যু (রিয়াল মাদ্রিদ) কিংবা লিভারপুলেও যেতে পারেন তিনি।
এমবাপে বিশ্বাস করেন, পিএসজি তার সঙ্গে প্রতারণা করেছে। এই উপলব্ধি হওয়ার সঙ্গে সঙ্গেই পার্ক ডি প্রিন্সেস ছেড়ে যাওয়ার পূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। মার্কা জানাচ্ছে, পিএসজি স্পোর্টিং ম্যানেজমেন্ট নাকি তাকে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল চুক্তি নবায়নের সময়। যার অধিকাংশই রক্ষা করা নাকি অসম্ভব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা