লজ্জার হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ভারতের
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে ৩৬ রানের লজ্জার হার দেখে মাঠ ছেড়েছে ভারত। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৮ রানের স্কোর দাঁড় করায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। জবাবে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে ১৩২ রান তুলতে পারে ভারতীয়রা।
পার্থে এদিন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে রান পেয়েছেন কেবল দুই ব্যাটসম্যান। ওপেনিংয়ে নামা ডি’আরচি শর্ট ৫২ এবং তিনে খেলা নিক হবসন করেন ৬৪ রান। এছাড়া শেষদিকে নেমে ম্যাথু কেলি ১৫ রান করলে লড়াকু স্কোর পায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে এদিন ভারতীয়দের পক্ষে অবশ্য অধিনায়ক রোহিত শর্মা, ইনফর্ম সূর্যকুমার যাদব কিংবা বিরাট কোহলি মাঠে নামেননি। ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গে খেলতে যান ঋষভ পান্ত। রাহুল একপ্রান্তে অসাধারণ খেললেও তাকে সঙ্গ দিতে পারেননি অন্য কেউই।
রাহুল ৫৫ বলে ৯ চার ও ২ ছয়ে ৭৪ রান করে একাই লড়াই করেছেন। হার্দিক পান্ডিয়া ৯ বলে ১৭ রান করে খেলা ধরার চেষ্টা করেছিলেন। এছাড়া অন্য সব ব্যাটসম্যানই ছিল চূড়ান্ত ব্যর্থ। পান্ত ১১ বলে ৯, দিনেশ কার্তিক ১৪ বলে ১০ কিংবা দীপক হুদা ৯ বলে করতে পারেন মোটে ৬ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live