টি-টোয়েন্ট বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন দুই ক্রিকেটার
সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডের সাথে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল ৪ ক্রিকেটারকে। তাদের মধ্যে ২ জন এবার ডাক পাচ্ছেন বিশ্বকাপের চূড়ান্ত দলে।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ক্রিকেট বিষয়ক পোর্টাল বিডিক্রিকটাইম জানিয়েছে, প্রথম দফায় ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পেলেও আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় শেষপর্যন্ত বিশ্বকাপ খেলা হচ্ছে না সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের।
তাদের জায়গায় সুযোগ পাবেন সৌম্য সরকার ও শরিফুল ইসলাম, যারা ছিলেন বিশ্বকাপ স্কোয়াডের স্ট্যান্ডবাই হিসেবে। এছাড়া বিশ্বকাপ স্কোয়াডে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
একনজরে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্য: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা