বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচের সময়সূচি প্রকাশ
মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ওই ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল বাংলাদেশ। যেখানে সিরিজ জয়ের সবচেয়ে বড় অবদান ছিল মুস্তাফিজুর রহমানের। দীর্ঘ সাত বছরেরও বেশি সময়ের পর বাংলাদেশ সফরে আসছে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। সেখান থেকেই সরাসরি বাংলাদেশের মাটিতে পা রাখবে ভারত জাতীয় ক্রিকেট দল।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক ডিসেম্বর ঢাকায় পা রাখার কথা রয়েছে ভারতের। জানা গেছে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। সুচি অনুযায়ী আগামী ৪ এবং ৭ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ।
এরপর দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। একই মাঠে ১৪-১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচ। এরপর ঢাকায় ফিরে ২২-২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা রয়েছে।
জানা গেছে একই সময় বাংলাদেশ সফরে আসবে ভারত এ ক্রিকেট দল। বাংলাদেশের সাথে দুটি চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। এখনো এই সিরিজের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে ওয়ানডে সিরিজটা আইসিসি ওডিআই সুপার লিগে অংশ নয় বলে পূর্ণ শক্তির ভারতীয় দল আসার সম্ভাবনা কম। রোহিত-কোহলিদের বিশ্রাম দিয়ে শিখর ধাওয়ানের নেতৃত্বে দল পাঠাতে পারে বিসিসিআই। দুই ম্যাচের টেস্ট সিরিজটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live