বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ফজলহক ফারুকি, ফরিদ আহমেদ, মুজিব উর রহমানরা যেভাবে নাকাল করে ছেড়েছেন বাংলাদেশের ব্যাটারদের। শঙ্কা তো থেকেই যাচ্ছে, কাগিসো রাবাদা, ওয়েন পারনেল, কেশভ মহারাজদের কিভাবে সামলাবেন সাকিব-লিটনরা!
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ১০ ওভার ভালো বোলিং করলেও (৬৭ রান) পরে লাইন-লেহ্ন হারিয়ে ফেলে টাইগার বোলাররা। এক হাসান মাহমুদ ছাড়া ওই ম্যাচে কেউই তেমন ভালো করতে পারেননি। ডেথ ওভারের দুশ্চিন্তা তাই কাটেনি। দুশ্চিন্তা কাটেনি মোস্তাফিজুর রহমানকে নিয়েও। আফগানদের বিপক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন কাটার মাস্টার।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে মোস্তাফিজ নিজেকে ফিরে না পেলে বাংলাদেশ দলের জন্য সেটা মহাদুশ্চিন্তার কারণ হবে। সেক্ষেত্রে সেরা একাদশের বাইরেও চলে যেতে হতে পারে তাকে।
অন্যদিকে ব্যাটিংয়ের অবস্থা তো যাচ্ছেতাই। আফগানিস্তানের বিপক্ষে রান তাড়ায় নেমে মাত্র ২৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ফজলহক ফারুকি, ফরিদ আহমেদদের পেসেই ‘ত্রাহি মধুসূদন অবস্থা’ হয়ে গিয়েছিল বাংলাদেশের।
দক্ষিণ আফ্রিকান পেস আক্রমণ তো বিশ্বসেরা। প্রোটিয়া দলে আছেন কাগিসো রাবাদা, ওয়েন পারনেল, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন, এনরিচ নরকিয়ার মতো পেস সুপারস্টার। স্পিনে আছেন কেশভ মহারাজ, তাবরেজ শামসি। এই বোলিং আক্রমণ প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়েছিল ৯৮ রানেই।
বাংলাদেশের তাই আসল পরীক্ষাটা হয়ে যাবে আজই। প্রোটিয়া বোলিং উৎড়ে যেতে পারলে বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন দেখতে পারবে টাইগাররা, নাহলে আরও একবার শূন্য হাতে ফেরার শঙ্কা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা