আজ দ. আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশারী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
আজ বুধবার (১৯ অক্টোবর) নিজেদের ২য় প্রস্তুতি ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এর আগে ইনজুরির কারণে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি দলের টপঅর্ডার ব্যাটার লিটন দাস।
প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। এবার ব্যাটিং শক্তি বাড়াতে বুধবারের ম্যাচে যুক্ত হতে পারেন লিটন। কারণ ইতোমধ্যে লিটন ইনজুরি সেরে ফিট হয়ে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এদিকে দ্বিতীয় ম্যাচেও পেস আক্রমণে দেখা যাবে না মোস্তাফিজুর রহমানকে। কারণ কাটার মাস্টারের চাইতে তরুণ পেসার হাসান মাহমুদ বেশ ভালো করছেন বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তবে প্রোটিয়াদের বিপক্ষে তাসকিন-হাসানের সঙ্গী হতে পারেন এবাদত হোসেন।
অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে পেসার এবাদতকে পরখ করে নেওয়ার এখনই সুযোগ। হয়তো তুরুপের তাস হয়ে যেতে পারেন টেস্টের নিয়মিত এ তারকা।
আফগানিস্তানে বিপক্ষে খেলা একাদশে এ দুটি পরিবর্তনই আনা হতে পারে দ. আফ্রিকার বিপরীতে এই ম্যাচে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা