বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড
ইংলিশ এই পেসারের বাম পায়ের গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্বকাপ খেলতে পারবেন না। টপলের বদলি হিসেবে আরেক বাঁহাতি ইংলিশ পেসারের বিশ্বকাপ ভাগ্য খুলে গেল। টপলের বদলি হিসেবে দলের সঙ্গে রিজার্ভে থাকা টাইমাল মিলস যুক্ত হবেন।
ব্রিজবেনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সময় চোটে পড়েন টপলে। প্রস্তুতি ম্যাচটিতে ফিল্ডিং করার সময় এই ইংলিশ পেসারের গোড়ালি বেঁকে যায়। এরপর স্ক্যান করা হয় টপলের আঘাত পাওয়া অংশে। এরপরেই টপলেকে বিশ্বকাপ দল থেকে মুক্ত করে ইসিবি।
এর আগে লম্বা সময় দলের বাইরে থাকা টপলে শেষবার দলে ফেরার পর থেকে প্রধান অস্ত্র ছিল ইংলিশ অধিনায়ক জস বাটলারের। গত এক বছর ধরে আটের কম ইকোনমিতে ২৮ গড়ে ১৬ উইকেট নিয়েছেন টপলে।
এদিকে টপলের ছিটকে যাওয়া এবং মিলসের সুযোগ পাওয়ায় ইংল্যান্ড থেকে বাড়তি একজন পেসার উড়িয়ে এনে রিজার্ভে রাখার পরিকল্পনা নিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। ল্যাঙ্কাশায়ারের বাঁহাতি পেসার লুক উডকে দলের সঙ্গে ভেড়ানোর পরিকল্পনা ইংলিশদের।
ইংল্যান্ড সুপার টুয়েলভে আফগানিস্তানের বিপক্ষে ২২ অক্টোবর শনিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live