ব্যাটিংয়ে ঝড় তুলেছেন আশরাফুল, দেখেনিন সর্বশেষ স্কোর
প্রথম তিন ইনিংসে রান না পেলেও বুধবার অনবদ্য হাফ সেঞ্চুরি উপহার দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। তার ব্যাট থেকে আসা হার না মানা ৫৫ রানের ইনিংসে বরিশাল অনেকদূর এগিয়ে গেছে।
প্রথম ইনিংসে ২৪৮ রানে থামা বরিশাল বুধবার তৃতীয় দিন শেষে করেছে ৪ উইকেটে ১৯৫। ওপেনার রাফসান ১৭ আর ওয়ান ডাউনে নামা ফজলে মাহমুদ ১৫ মিডল অর্ডার সালমান শূন্য রানে সাজঘরে ফিরলেও মোহাম্মদ আশরাফুল আর স্পিন অলরাউন্ডার সোহাগ গাজীর জোড়া হাফ সেঞ্চুরিতে দু‘শোর খুব কাছে পৌঁছে যায় বরিশাল।
দিন শেষে বরিশালের স্কোর ৪ উইকেটে ১৯৫। আশরাফুল ২০৬ বলে ৫ বাউন্ডারিতে অপরাজিত আছেন ৫৫ রানে। সোহাগ গাজীর ব্যাট অপরাজিত ৬৪ রানে। ৫৮ বলে একদিনের মেজাজে সাজানো ইনিংসে ৪টি ছক্কা আর ৫ বাউন্ডারি হাঁকান সোহাগ গাজী।
এর আগে মিডল অর্ডার নাহিদুল ইসলাম অনবদ্য শতরান উপহার দিলেও বাকিরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে না পারায় খুলনার প্রথম ইনিংস শেষ হয় ২১৩ রানে।
বরিশাল প্রথম ইনিংস: ২৪৮/১০, ১১০ ওভার ও দ্বিতীয় ইনিংসে ১৯৫/৪, ৭০ ওভার (রাফসান ১৭, মোহাম্মদ আশরাফুল ব্যাটিং ৫৫, ফজলে মাহমুদ ১৫, সালমান ০, মইন খান ২৮, সোহাগ গাজী ৬৪ ব্যাটিং; আব্দুল হালিম ১/২০, মৃত্যুঞ্জয় ১/৩০, নাহিদুল ১/১৮, টিপু সুলতান ১/৩৩)।
খুলনা প্রথম ইনিংস: ২১৩/১০, ৮২.১ ওভার (এনামুল হক বিজয় ১৩, ইমরুল কায়েস ২১, নাহিদুল ইসলাম ১২৯, মোহাম্মদ মিঠুন ১৩, জিয়া ১৪, মৃত্যুঞ্জয় ১১; কামরুল ২/৫১, রুয়েল মিয়া ৩/ ৫২, তানভির ২/৩৯, সোহাগ গাজী ২/৪৩)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা