পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারতের যে কৌশল
আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে লড়বে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ১০ উইকেটে হারসহ তাদের শেষ তিনবার সাক্ষাতের মধ্যে দুটিতে হেরেছে রোহিত শর্মারা। তাই দলটির ওপর রয়েছে বাড়তি চাপ।
একটি জয়ের মধ্যদিয়ে উড়ন্ত সূচনা ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেবে। কারণ সুপার-১২ পর্বে তারা সহজ গ্রুপে নয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি ট্রফি জিতে সবচেয়ে সফল অধিনায়ক রোহিত। ধারাবাহিকভাবে দ্বিপাক্ষিক সিরিজ জিতে ভারতের পূর্ণ-সময়ের অধিনায়ক হিসাবে তার শুরুটা দুর্দান্ত হয়েছে। তবে সেপ্টেম্বরের শুরুর দিকে এশিয়া কাপ থেকে দ্রুত ছিটকে পড়ায় তাদেরকে সতর্ক থাকতে হবে।
রোহিত জোর দিয়ে বলেছেন, অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি হিসেবে খুব বেশি বাড়িয়ে না দেখা গুরুত্বপূর্ণ।
বিসিসিআইকে এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘আমরা যখনই পাকিস্তান খেলি, সব সময়ই তা ব্লকবাস্টার। লোকেরা এসে পরিবেশ দেখতে এবং উপভোগ করতে চায়। অন্য যেকোনো কিছুর চেয়েও বেশি আপনি ক্রিকেট উপভোগ করতে চান। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য অবশ্যই এটা একটা বড় খেলা। আমরা আমাদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছি। আমরা কেবল নিজেদেরকে শান্ত রাখতে চাই এবং ব্যক্তি হিসেবে আমাদের যা করতে হবে তার ওপর ফোকাস রাখতে চাই। কারণ এটি আমাদের জন্য চাবিকাঠি হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা