ওয়ানডে ও টেস্ট খেলতে আসছে ভারত, দেখেনিন সময়সূচি
২০১৫ সালের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবার ভারতীয় দল বাংলাদেশে আসছে। সেবার তিনটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলেছিল। মিরপুরেই তিনটি ওয়ানডে এবং একমাত্র টেস্ট হয়েছিল ফতুল্লাতে।
১২ বছর পর চট্টগ্রামে টেস্ট খেলবে ভারত। ২০১০ সালে সবশেষ শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগরা বন্দরনগরীতে টেস্ট খেলেছিলেন। ১৪ থেকে ১৮ ডিসেম্বর চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্ট ২২ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে তিনটি ওয়ানডতে হবে ৪, ৭ ও ১০ ডিসেম্বর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ভারত যাবে নিউ জিল্যান্ডে সফরে। সেখানে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ১৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে। নিউ জিল্যান্ড থেকেই তারা বাংলাদেশে আসবে।
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। তাই মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ভারত দ্বিতীয় সারির দল পাঠালে অবাক হওয়ার কিছু থাকবে না। ২০১৪ সালেও তারা এমন করেছিল। ধোনি, কোহলিকে বিশ্রাম দিয়ে সুরেশ রায়নাকে অধিনায়ক করে উথাপ্পা, স্টুয়ার্ট বিনিদের ঢাকায় পাঠিয়েছিল বিসিসিআই।
তবে দুই ম্যাচের টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে প্রতিটি পয়েন্টের মূল্য অনেক। ভারতের টেস্ট স্কোয়াড এমনিতেও আলাদা। সেই দলের সঙ্গে রোহিত, বিরাট কোহলিরা যুক্ত হতেও পারেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা