সৌরভের আইসিসি চেয়ারম্যান হওয়া হচ্ছে না
ভারতীয় গণমাধ্যমের দাবি, বিসিসিআইয়ের পদ হারিয়ে আইসিসির জন্য একটা মরিয়া চেষ্টা করেছিলেন সৌরভ। গত মঙ্গলবার বিসিসিআইয়ের নতুন সভাপতি রজার বিনির হাতে দায়িত্বভার অর্পণ করার পর সৌরভ নাকি দিল্লি গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করেন। কিন্তু বিজেপির পক্ষ থেকে তাকে নাকি কোনো সহায়তা করা হয়নি। এদিকে আজ বৃহস্পতিবার বিকালে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী বলেছেন, সৌরভের নাম আইসিসিতে পাঠানো হচ্ছে না!
আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় বোর্ডের পক্ষ থেকে কারও নাম পাঠানো হয়নি। দেশটির গণমাধ্যমের দাবি, বর্তমান সভাপতি নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলেকেই সমর্থন করবে বিসিসিআই। উল্লেখ্য, বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় আইসিসি চেয়ারম্যান পদে কারও নাম প্রস্তাব নিয়ে আলোচনাই হয়নি। বোর্ডের কোনো সদস্যই এ ব্যাপারে আগ্রহ দেখাননি। তখনই বোঝা গিয়েছিল, সৌরভের আইসিসি চেয়ারম্যান হওয়া হচ্ছে না!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা