চ্যাম্পিয়ন হওয়ার ২ শতাংশ সম্ভাবনা আছে বাংলাদেশের
এর মধ্যে শিরোপার দাবিদার হিসেবে বেশ কয়েকটি দলের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান রয়েছে। কোন দল শিরোপার জন্য ঠিক কতটা ফেভারিট, তারই একটা হিসাব দিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্রেকার।
যেখানে ১০০ শতাংশের মধ্যে সম্ভাবনার মিটারে ২২ শতাংশ দখল করে বিশ্বকাপ শিরোপার সবচেয়ে বেশি দাবিদার হিসেবে প্রথমে রয়েছে স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া। এই তালিকায় বিশ্বকাপ শিরোপা জেতার ক্ষেত্রে ২ শতাংশ হিসেবে নাম রয়েছে বাংলাদেশেরও। বিশ্বকাপের প্রথম ম্যাচে অবশ্য নেদারল্যান্ডসকে হারিয়ে শুভ সূচনা করেছে সাকিব আল হাসানের দল।
অবশ্য বাংলাদেশের অবস্থান তলানিতেই। এই তালিকায় ১৮ শতাংশ সম্ভাব্যতা নিয়ে দুইয়ে আছে ইংল্যান্ড। ভারতীয় সংবাদমাধ্যম হলেও ভারতের শিরোপা জয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ এর বেশি সম্ভাব্যতা মিটারে জায়গা পায়নি রোহিত শর্মারা। ভারত এই তালিকায় আছে তিনে। চারে আছে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তারা পেয়েছে ১৩ শতাংশ সম্ভাব্যতা।
সম্ভাব্যতা মিটারে নিউজিল্যান্ড পেয়েছে ৮, আফগানিস্তান ৫ এবং শ্রীলঙ্কা ৩ শতাংশ জায়গা। সম্ভাব্যতা মিটারে ৩ শতাংশ জায়গা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজও। তবে তারা গ্রুপ পর্বও পেরোতে পারেনি। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়েছে প্রথম রাউন্ডেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা