পাকিস্তানকে একাই উড়িয়ে দিয়ে দারুন সুখবর পেলেন কোহলি
আবারও দোর্দণ্ড প্রতাপে ফিরছেন ৩৩ বছর বয়সী কোহলি। যার শুরু হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে সর্বশেষ এশিয়া কাপের আসরে। যা ধরে রাখলেন বিশ্বকাপের মঞ্চে। আর তাতেই প্রায় হারতে বসা ম্যাচও শেষ বলে এসে জিতে নেয় ভারত। পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের নায়কোচিত ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন কোহলি।
এমন অসাধারণ ইনিংস খেলার পুরস্কার হিসেবে র্যাঙ্কিং চার্টে আবারও নিজের প্রভাব ফেলতে শুরু করেছেন এই ভারতীয় সুপারস্টার। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দশের বাইরে ছিটকে গিয়েছিলেন। অবস্থান ছিল ১৫তম স্থানে। সেখান থেকে পাকিস্তানের বিপক্ষে সেই ইনিংসের পর আবারও সেরা দশে ফিরলেন কোহলি। র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে এই ক্রিকেটারের অবস্থান এখন নয় (৯)।
যথারীতি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ১ নম্বর জায়গা ধরে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান (৮৪৯ রেটিং পয়েন্ট)। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে দুইয়ে উঠে এসেছেন ডেভন কনওয়ে (৮৩১ পয়েন্ট)। তিনে ভারতীয় সূর্যকুমার যাদব (৮২৮ পয়েন্ট)। ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক পাওয়া বাবর আজম আছেন চারে (৭৯৯ পয়েন্ট)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা