হুট করে সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হাথুরুসিংহে
বাংলাদেশ ক্রিকেটের মেরুদন্ড ধরা হয় তাকে। তাইতো সাকিবের মত ক্রিকেটার বাংলাদেশে আর জন্ম নেবেন কিনা সেটি সন্দেহ প্রকাশ করেছেন টাইগারদের সাবেক প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। সাকিবের মত আর একজন ক্রিকেটারকে খুঁজে পেতে হলে কাঠখড় পোড়াতে হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ দলের সাবেক কোচ হাথুরুসিংহে এখন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট একাডেমির কোচ। সেখানে এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন,
“সাকিব আল হাসান একটাই তৈরি হয়েছে। তার জেনারেশনের সেরা ক্রিকেটার। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। লম্বা সময় ধরে খেলছে। সাকিবের মতো আর একজনকে খুঁজে পেতে বাংলাদেশকে কাঠখড় পোড়াতে হবে। সাকিবের মতো কেউ হবে না।”
“বাংলাদেশ হয়তো ভিন্ন সুপারস্টার পাবে, কিন্তু সাকিবের মতো কাউকে পাবে না। ২০০৭ সালের দিকে লক্ষ্য করেন, কত জন ক্রিকেটার এসেছিল বাংলাদেশ দলে। মুশফিক, তামিম, সাকিব একসঙ্গে খেলেছে”।
“পাঁচ থেকে সাত বছর লেগেছে এই ক্রিকেটারদের কাছ থেকে ফল পেতে। এখন যেমন লিটন, মুস্তাফিজ, তাসকিন ভালো করছে। তারা আত্মবিশ্বাস নিয়ে খেলে। সে কারণেই বলছি বাংলাদেশ সুপারস্টার ক্রিকেটার পাবে কিন্তু সাকিবের মতো কাউকে পাবে না।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা