ব্রেকিং নিউজ: বাংলাদেশ জাতীয় দলের নতুন হেড কোচ হলেন হাশান তিলকারত্নে, ঘোষণা করলো বিসিবি
নিউ জিল্যান্ড সফরকে সামনে রেখে নভেম্বরের শুরুতেই দলের সঙ্গে যোগ দেবেন এই লঙ্কান কোচ। আপাতত দুই বছরের জন্য বাংলাদেশ নারী দলের সঙ্গে কাজ করার চুক্তি হয়েছে তার, বিসিবির বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকফ্রেঞ্জিকে।
সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপে হাশানের অধীনেই রানার্স আপ হয়েছে শ্রীলঙ্কা। দলটির প্রধান কোচ হিসেবে সেই আসরে বাংলাদেশ সফর করেছিলেন তিনি। মূলত তখনই তার সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছিল বিসিবি। এখন সেটি চূড়ান্ত হয়েছে।
আগামী ডিসেম্বরে নারী চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। দলের সঙ্গে এই সফরই হাশানের প্রথম অ্যাসাইনমেন্ট হতে পারে। এই সিরিজের জন্য এরই মধ্যে মিরপুরে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছেন সালমা-রুমানারা।
লঙ্কান এই কোচের অভিজ্ঞতা যেমন আছে তেমনি তার খেলোয়াড়ি জীবনের পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে ৮৩টি টেস্ট খেলেছেন হাশান। এই ফরম্যাটে ১১ সেঞ্চুরিতে ৪২.৮৭ গড়ে ৪ হাজার ৫৪৫ রান করেছেন তিনি। দেশের হয়ে খেলা ২০০ ওয়ানডেতে ২৯.৬০ গড়ে তার সংগ্রহ ৩ হাজার ৭৮৯ রান। যেখানে রয়েছে ২টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা