জিম্বাবুয়ের কাছে হেরেও সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান, দেখেনিন সমীকরণ
বর্তমানে ‘বি গ্রুপের’ পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে আছে পাকিস্তান। দুই ম্যাচের দুটিতেই হেরেছে তারা। এখন পর্যন্ত কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি দলটি। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের সেমিতে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেছে তাদের।
তবে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যেতে পারেন বাবররা। এজন্য বাকি তিনটি ম্যাচে জিততেই হবে তাদের। এছাড়া অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। ‘এ দল হারলে লাভ হবে’, ‘ওই দল জিতলে সুবিধা হবে’ – এরকম অঙ্ক কষতে হবে পাকিস্তান দলকে।
সামনে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা রয়েছে পাকিস্তানের। সবকটিতেই জিততে হবে তাদের। তাতে বাবরদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৬। কিন্তু এক ম্যাচে হারলেও দেশে ফেরার টিকিট কাটতে হবে তাদের।
টানা তিন ম্যাচ জয়ের পর অঙ্ক কষতে হবে পাকিস্তানকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের জয় চাইতে হবে তারা। তবে সেই প্রার্থনাতেই কাজ হবে না।
জিম্বাবুয়েকেও পয়েন্ট হারাতে হবে। খাতায় কলমে ফেভারিট ভারতের বিরুদ্ধে হারতে হবে তাদের। পাশাপাশি বাংলাদেশ বা নেদারল্যান্ডসের বিপক্ষেও জিম্বাবুয়েকে হারতে হবে।
শুধু ভারত নয়, সেমিফাইনালে ওঠার জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। সামনে ভারত, পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আছে টাইগারদের। পাকিস্তান চাইতে হবে ভারতের বিপক্ষে হেরে যাক লাল-সবুজ জার্সিধারীরা।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয় চাইবেন বাবররা। সেক্ষেত্রে জিম্বাবুয়ের পয়েন্ট হবে ৫। বাংলাদেশের হবে ৪। আর দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠে যাবে পাকিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা