‘সে থাকলে ২টি ম্যাচই জিততাম’
এমন দুটি পরাজয়ের পর সন্দেহাতীতভাবেই বাবর আজমদের পারফরম্যান্স নিয়ে তুমুল সমালোচনা পাকিস্তানজুড়ে। এমনকি পাকিস্তানের দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠছে প্রচুর।
যোগ্য ক্রিকেটারদের বাদ দিয়ে অযোগ্য ক্রিকেটারদের নিয়ে পাকিস্তান বিশ্বকাপ খেলতে গেছে বলেও অভিযোগ তুলছেন সেদেশেরই সাবেক তারকারা। পাকিস্তান ক্রিকেটে স্বজনপ্রীতির অভিযোগ নতুন কিছু নয়। এবার সাবেক ক্রিকেটারদের সেই অভিযোগটা কার্যত কোরাসে রূপ নিয়েছে।
পাকিস্তানের সাবেক তারকা পেসার আকিব জাভেদও কার্যত সে সুরেই কথা বললেন। তিনি সরব হয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে পাকিস্তান বিশ্বকাপ দলে সুযোগ না দেওয়ায়। তার দাবি, শোয়েব মালিক চূড়ান্ত ফিট এবং তার ম্যাচের পরিস্থিতি সম্পর্তে সচেতনতা বাকিদের থেকে বেশি। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে সুযোগ না দেওয়াতেই বরং পাকিস্তান দলকে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে।’
পাকিস্তানের পরের তিন ম্যাচ আয়ারল্যান্ড, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুর্ভাগ্য যেভাবে ভর করেছে তাদের ওপর, সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের কাছেও যদি কোনোভাবে হেরে যায়, তাহলে নিশ্চিত বিশ্বকাপ থেকেই বিদায় নিতে হচ্ছে তাদের।
জাভেদ এও দাবি করেন যে, শোয়েব মালিক যদি পাকিস্তান দলে থাকতেন, তবে বাবর আজমরা শুধু জিম্বাবোয়েকেই নয় বরং ভারতকেও হারিয়ে দিতেন। জিও নিউজের সঙ্গে এক আলোচনায় আকিব জাভেদ বলেন, ‘যদি শোয়েব মালিক এই দলে থাকত, এই দু’টি ম্যাচই (ভারত ও জিম্বাবুয়ের বিরুদ্ধে) আমরা জিততাম। সে সব থেকে বেশি ফিট এবং ওর ম্যাচ অ্যাওয়ারনেস সবার থেকে বেশি।'
পাকিস্তান বিশ্বকাপের দু'টি ম্যাচেই অল্পের জন্য হার মানে। সে কারণেই সাবেক তারকাদের দাবি, এক্ষেত্রে পাক ক্রিকেটারদের ম্যাচ অ্যাওয়ারনেস থাকলে এমন টাইট ম্যাচ নিজেদের অনুকূলে টেনে নিতে পারতেন বাবররা।
প্রসঙ্গতঃ ভারতের এবং জিম্বাবুয়ে, দু'টি ম্যাচই একেবারে শেষ বলে হেরেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে শেষ ওভারে ১৬ রান খরচ করে ম্যাচ হারেন বাবররা। জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ ওভারে ১১ রান দরকার থাকলেও ১ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে পাকিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা