ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১.৪ ওভারে ১ উইকেটে ১০ রান।
আগের ম্যাচে ইয়াসির আলীর জায়গায় খেলানো হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। এবার মিরাজের জায়গাতেই ফিরলেন ইয়াসির। বাংলাদেশ দলে আছে একটিই পরিবর্তন।
বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে এই জিম্বাবুয়ে দলই বাংলাদেশের সবচেয়ে নিয়মিত প্রতিপক্ষ। এছাড়া গ্যাবার মাঠে এটিই হবে বাংলাদেশের প্রথম কোনো ম্যাচ।
এখন পর্যন্ত টাইগাররা সর্বোচ্চ ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। যেখানে সর্বোচ্চ ১২টি জয় এসেছে সাকিবদের, বিপরীতে ৭ ম্যাচে হেরেছে। সেদিক থেকে বিশ্বকাপে দলটার বিপক্ষে ‘অভিষেক’ ম্যাচে বাংলাদেশ দলেরই পরিষ্কার ফেবারিট থাকার কথা। তবে সবশেষ দেখায় সিরিজ কিন্তু জিতেছে আফ্রিকার দলটিই।
এই ম্যাচে মাঠে নামার আগে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের বৃহত্তম পরাজয় বরণ করে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে তাদের সর্বশেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ১ রানে।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা (উইকেটকিপার), ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভানস ও রিচার্ড নাগারভা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম