ভারতকে হারিয়ে পয়েন্ট টেবিল উল্টে পাল্টে দিল দক্ষিণ আফ্রিকা, দেখেনিন বাংলাদেশের অবস্থান
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো হারের তিক্ত স্বাদ পেল হট ফেভারিট ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। এই জয়ে গ্রুপ '২' থেকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো প্রোটিয়ারা।
পার্থের অপ্টাস স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে সূর্যকুমার যাদবের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান করে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাইডেন মার্করামের ফিফটি এবং ডেভিড মিলারের দুর্দান্ত ইনিংসে ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে প্রোটিয়ানরা।
পার্থে এদিন আগে ব্যাটিং করা ভারতের কেবল তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারে। এরমধ্যে দলীয় সর্বোচ্চ ৬৮ রান আসে সূর্যের ব্যাট থেকে। ৪০ বলে ৬টি চার ও ৩টি ছয়ে এই রান করেন সূর্য। ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক রোহিতের ব্যাট থেকে, সংখ্যাটা মাত্র ১৫ রান। এছাড়া কোহলি করেন ১২ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দুই ওভারের মধ্যে ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। আর্শদীপের দুর্দান্তে সুইংয়ে পরাস্ত হন দুই ইনফর্ম ব্যাটসম্যান কুইন্টন ডি কক (১ রান) এবং রাইলি রুশো (শূন্য রান)। অফফর্মের পিকে থাকা বাভুমাও ১০ রানের বেশি করতে পারেননি।
চতুর্থ উইকেট জুটিতে মার্করাম এবং মিলার ৭৬ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন। মার্করাম ফিফটি হাঁকিয়ে ৫২ রান করে ফিরলে ভাঙে জুটিটি। সঙ্গী ফিরলেও মিলার আরেক প্রান্তে ঠান্ডা মাথায় খেলে ফিফটি হাঁকিয়ে ৪৬ বলে ৩টি করে চার-ছয়ে ৫৬ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)