দলের তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো ভারত
দল ঘোষণার সময় বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক চেতন শর্মা। কোহলি-রোহিতের পাশাপাশি নিউজিল্যান্ডের সফরে রাখা হয়নি লোকেশ রাহুল, দীনেশ কার্তিক, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেলকে। নিয়মিত অধিনায়ক রোহিত না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।
অভিজ্ঞ এই অলরাউন্ডারের সহকারী হিসেবে থাকবেন ঋষভ পান্ত। এদিকে ওয়ানডে দলের নেতৃত্বে দেখা যাবে শিখর ধাওয়ানকে। ইরানি কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো ভারতের ওয়ানডে দলে ডাক পেয়েছেন কুলদীপ সেন।
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন ডানহাতি এই পেসার। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলা তরুণ এই পেসার অপেক্ষায় জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর। এদিকে ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও নিউজিল্যান্ডে ডাক পড়েনি পৃথ্বী শর।
এমনকি বাংলাদেশ সফরেও ডাক পাননি তরুণ এই ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে না খেললেও বাংলাদেশে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে আসবেন কোহলি, রোহিত, লোকেশ রাহুল এবং শামির মতো ক্রিকেটাররা। যেখানে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে ভারত ও বাংলাদেশ।
ভারতের টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পান্ত, ইশান কিশান, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং উমরান মালিক। ভারতের ওয়ানডে দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষভ পান্ত, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, দীপক চাহার, কুলদীপ সেন এবং উমরান মালিক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা