আমাদের না মানার কোন সুযোগ ছিল
বেশ লম্বা সময় পর বৃষ্টি থামে। পরিবর্তিত হয় বাংলাদেশের লক্ষ্য। ১৬ ওভারে বাংলাদেশকে করতে হবে ১৫১ রান। এর মানে দাঁড়ায় বাকি ৯ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৮৫ রান, হাতে ১০ উইকেট।
বৃষ্টি থামার পর সঙ্গত কারণেই বাউন্ডারি লাইনে দুই অনফিল্ড আম্পায়ারের সঙ্গে দুই দলের অধিনায়কদের কথা বলতে দেখা যায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে জিজ্ঞাসা করা হয়েছিল কি কথা হয়েছিল আম্পায়ারের সঙ্গে।
আম্পায়ারের সিদ্ধান্ত মানতে চেয়েছিলেন কিনা তিনি। সাকিব প্রশ্নের সুরেই প্রশ্নকর্তাকে জিজ্ঞাসা করেন, ‘আমাদের না মানার কোন সুযোগ ছিল? আম্পায়ার দুই অধিনায়ককে ডেকেছিলেন। তারা আমাদের জানিয়েছিলেন পরিবর্তিত লক্ষ্য কি, পরিবর্তিত নিয়ম কি। আমাদের কত ওভার আরও খেলতে হবে এবং আমাদের লক্ষ্য কি হবে। এটুকুই।’
১৬ ওভারে ১৫১ রানের লক্ষ্যে খেলা বাংলাদেশ থামে ৬ উইকেটে ১৪৫ রানে। ৫ রানে ম্যাচ জেতে ভারত, বাংলাদেশের সঙ্গী হয় আরও একটি হার। তবে যে অবস্থায় ছিল দল তাতে ম্যাচ জেতার সুযোগ ছিল বাংলাদেশের।
সাকিব আরও বলেন, 'যে অবস্থায় আমরা ছিলাম কোনো রানটাই কঠিন মনে হচ্ছিল না। আপনি যদি দেখেন ৭ ওভার শেষে ৭০ কাছাকাছি রান, বিনা উইকেটে। এরকম একটা দিনে প্রতিদিন আপনি গ্রহণ করবেন।'
'এবং আপনি আপনার দলকে ব্যাক ও করবেন যে জিততে পারে। আমি যেটা বললাম যে হ্যাঁ আমরা জিততে পারিনি দুর্ভাগ্যজনক ভাবে। আমি খুবই খুশি, এবং গর্বিত সবাই যেভাবে চেষ্টা করেছে মাঠে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা