লিটন দাসকে নিয়ে অবিশ্বাস্যভাবে যা বললেন কেএল রাহুল
২০০৭ সালে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। এরপর কেটে গেছে বহু বছর। কিন্তু আজ ভারতের বিপক্ষে আশরাফুলের করা সেই রেকর্ড ভেঙে দিতে যাচ্ছিলেন লিটন দাস।
ভারতের মতো বোলিং লাইনআপকে পিটিয়ে মাত্র ২১ বলেই বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম এবং এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। তাইতো ম্যাচ শেষে বাংলাদেশ দলের এই ব্যাটসম্যানকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের ব্যাটসম্যান কেএল রাহুল।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে লিটন দাসের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তিনি। এ সময় তিনি বলেন, “প্রথম ৬ ওভারে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি। লিটন দাস অসাধারণ ব্যাটিং করেছে। তার ইনিংসটি সত্যিই অসাধারণ ছিল”।
“সে এমন একটি ইনিংস খেলেছে যেটা আমাদের বোলিং এবং ফিল্ডিংয়ের চাপ তৈরি করেছে। সে খুব ভালো ক্রিকেট শট খেলেছে, আমাদের বোলাররা ভালো লেংথে বোলিং করেও মার খেয়েছে। এমন ইনিংস আপনাকে চাপে ফেলবেই।”