আইসিসিতে দুটি বিষয়ে অভিযোগ করবো: বিসিবি
বৃহস্পতিবার (৩ নভেম্বর) অ্যাডিলেডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন।
জালাল ইউনুস বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে যা ঘটেছে তার সব কিছুই চোখের সামনে ঘটেছে। একটা ফেক থ্রো করা হয়েছিল। আম্পায়ারকে জানানো হয়েছিল। কিন্তু তারা বিষয়টি না দেখায় রিভিউ নেননি। সাকিব মাঠে এবং মাঠের বাইরে আম্পায়ার ইরাসমাসের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে।’
ক্রিকেটের বাইবেল এমসিসির ৪১.৫ ধারায় রয়েছে, কোনো ফিল্ডার যদি ইচ্ছাকৃতভাবে ফেক ফিল্ডিং করে ব্যাটারকে রান নেওয়ায় বাধা সৃষ্টি করেন, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। যার শাস্তিস্বরূপ হিসেবে পাঁচ রান জরিমানা করা হবে।
তবে আম্পায়ার ইরাসমাসের সামনেই বিরাট কোহলির এমন কাণ্ডের পরও কোনো ব্যবস্থা নেন নি। এ ছাড়া বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকায় সাকিব মাঠ শুকানোর জন্য সময় চেয়েছিলেন।
এই বিষয়ে বিসিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘সাকিব ভেজা মাঠ নিয়েও কথা বলেছিল। সে কিছুটা সময় চেয়েছিল। মাঠ শুকালে খেলা শুরুর অনুরোধ করেছিল। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত। এসব নিয়ে তর্কে যাওয়ার সুযোগ নেই। শুধু বলতে হবে, খেলবো কী খেলবো না।’
বাংলাদেশ ও ভারতের ওই ম্যাচে আরও ঘটনা ঘটেছে। যেমন- কোহলি ওয়াইড, বাউন্সের সিগনাল দিয়ে আম্পায়ারের ওপর চাপ সৃষ্টি করেছেন। ফেক ফিল্ডিংও তার হাত থেকেই এসেছে।
বিসিবি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস জানিয়েছেন, ‘কিছু হলেই যে বোর্ডের মাধ্যমে আলাপ করা হবে, ব্যাপারটা এত সহজ না। এটা তো স্কুল নয় যে, আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। পরিস্থিতিটা সে রকম না। তারপরও আমরা যেন প্রপার ফোরামে গিয়ে কথা বলতে পারি, সেটা মাথায় আছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live