সেমিফাইনালের সুযোগ আসতেও পারে: তাসকিন
বর্তমানে চার ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার চারে আছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান সংখ্যক জয় নিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট তালিকায় তিনে পাকিস্তান। শেষ ম্যাচে বাবর আজমের দলকে হারাতে পারলেই বাংলাদেশের পয়েন্ট হবে ছয়।
এরপর সাউথ আফ্রিকা যদি নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কোনোভাবে হারে, তাহলে তাদের পয়েন্ট থাকবে পাঁচ। সেক্ষেত্রে ভারত ও বাংলাদেশ এই গ্রুপ থেকে সেমিফাইনালে চলে যাবে।
কিন্তু ভারত যদি নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যায় তাহলে পাঁচ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের রাস্তায় থাকবে জিম্বাবুয়েও। তখন এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার পুরোটাই নির্ভর করবে নেট রান রেটের ওপর। এসব সমীকরণ ভালোভাবেই মাথায় আছে বাংলাদেশ দলের।
পেসার তাসকিন মিডিয়াকে বলেন, 'প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচেও জয়ের প্রচেষ্টা নিয়েই মাঠে নামব। সবাই সেরাটা দিবো ইনশাআল্লাহ। আমাদের গ্রুপটা বেশ জমে যাচ্ছে। এখনও যদি জিততে পারি, কোনও না কোনোভাবে সুযোগ আসতেও পারে। চেষ্টা থাকবে সেরাটা দিয়ে ভালো কিছু করার ইনশাআল্লাহ।'
'গত ম্যাচে আমাদের সামনে সুযোগ ছিল জেতার। পরে গিয়ে আমরা হয়তো হেরে গিয়েছি। পুরো দলের সবাই উন্নতির দিকেই চোখ রাখছে। শেষ ম্যাচটাও আমরা জয়ের জন্যই খেলব, নিজেদের সেরাটা দিয়ে। মোরালি আমরা কেউ ডাউন না, সবাই আলহামদুলিল্লাহ ঠিক আছে। খারাপ লাগছে যেহেতু হেরে গিয়েছিলাম।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা