বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে
সৌম্য সরকার ফেরার পরের বলেই আউট হয়েছেন সাকিব। শাদাব খানের ফুল লেংথ ডেলিভারিতে সামনে এগিয়ে এসে লেগ সাইডে খেলার চেষ্টা করেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। বল এসে বুটে আঘাত করলে আবেদন করেন পাকিস্তানের ক্রিকেটাররা।
খানিকটা সময় নিলেও পরবর্তীতে সাকিবকে এলবিডব্লিউ আউট দেন অন ফিল্ড আম্পায়ার হোল্ডস্টক। তবে তৎক্ষণাৎ রিভিউ নেন সাকিব। রিপ্লেতে দেখা যায় বল ও ব্যাটের মাঝে খানিকটা স্পর্শ হয়েছে। সেই সময় ব্যাটও গ্রাউন্ডের খুব কাছে ছিল।
টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরের দাবি, ব্যাট মাটিতে লাগার কারণে সেই স্পাইকটি দেখা গেছে। ব্যাট মাটিতে লেগে বিবেচনায় নিয়ে সাকিবকে আউট দেননি তৃতীয় আম্পায়ার। তবে আরও খানিকটা জোর দিয়ে দেখলে দেখা যায় ব্যাট মাটিতে লাগার আগে বল ব্যাটে স্পর্শ করেছে।
আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে শূন্য রানে ফিরে যেতে হয় সাকিবকে। বাংলাদেশের অধিনায়ক এমন আউট নিয়ে আকাশ চোপড়া বলেন, ‘সাকিবের ব্যাট কোনভাবেই গ্রাউন্ড স্পর্শ করেনি। ব্যাটের ছায়ার দিকে লক্ষ্য করুন। সেখানে স্পাইক ছিল। বল ব্যাটে স্পর্শ করা ছাড়া এখানে আর কিছুই হতে পারতো না। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live