বাংলাদেশের মত ছোট দল গুলোর জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে যুক্তরাষ্ট্র
তবে এতসব বাধা-বিপত্তির ধারে কাছেও গেল না যুক্তরাষ্ট্র। ক্রিকেটের মৌলিক অবকাঠামো না থাকা দেশটি স্বাগতিক হিসেবে সরাসরি ২০২৪ বিশ্বকাপ খেলবে। অর্থাৎ বিশ্বকাপে এক ধরনের রাজকীয় অভিষেকই হতে চলেছে যুক্তরাষ্ট্রের। একটি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ দল হয়ে উঠতে এক যুগেরও বেশি সময় লেগে যায় অন্যান্য দেশগুলো।
তাহলে দৃশ্যপটের বাইরে থাকা যুক্তরাষ্ট্র এত দ্রুত লাইমলাইটে আসলো কিভাবে? এর উত্তর সহজ, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। স্বাভাবিকভাবেই তাদের সুযোগ সুবিধা এবং অর্থ অন্যান্য দেশগুলো তুলনায় অনেক বেশি।
এর ফলশ্রুতিতে টেস্ট খেলুরে দেশের অনেক ক্রিকেটারাই পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে। বেশ কিছু নামি দামি ক্রিকেটার যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্নও দেখছেন। অর্থাৎ অতি শীঘ্রই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দলে পরিণত হয়ে যাবে যুক্তরাষ্ট্র। যার প্রথম পদক্ষেপ ২০২৪ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি অংশগ্রহণ।
আইসিসিও চাচ্ছে ক্রিকেটে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করুক, এতে ক্রিকেটের বিশ্বায়ন বেশ সহজেই করা সম্ভব। স্বাভাবিকভাবেই ক্রিকেটের সাথে যুক্ত হলে নিজের প্রভাবও আইসিসিতে বিস্তার করা শুরু করবে যুক্তরাষ্ট্র। তখন পরিস্থিতিটা ঠিক কেমন দাঁড়াবে? আইসিসিতে একতরফা অধিপত্য বিস্তার করা ভারত খানিকটা বিব্রতকর অবস্থায় পড়বে কি? যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে তাই হয়তো কিছুটা নিরাশই হবে ভারতীয়রা।
সহযোগী দেশ হিসেবে ২০২৪ বিশ্বকাপে অংশগ্রহণ করলেও খুব শীঘ্রই মুদ্রার উল্টোপিঠ দেখিয়ে দিতে পারে আমেরিকানরা। হয়তো এক যুগ পরেই ক্রিকেটে নিজেদের অধিপত্য বিস্তার করা শুরু করবে তারা। এতে হয়তো আইসিসিতে এক ধরনের ভারসাম্য সৃষ্টি হবে। একতরফা আধিপত্যর চেয়ে দুতরফা আধিপত্য কিছুটা হলেও শ্রেয়।
তখন হয়তো বাংলাদেশের মতো দলগুলোর আম্পায়ারদের এরকম ভুল সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে না। কি পরিকল্পনা নিয়ে ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছেন আমেরিকানরা তা এখন বলা মুশকিল। তবে ক্রিকেটে ঢুকছেন যেহেতু, নিজেদের একটি ছাপ অবশ্যই রাখবেন ওবামার দেশটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা