ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের সেরাদের একজন হবেন শান্ত
সেই শান্তকে নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন বরাবরই তার আস্থা রাখা টাইগারের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সবাই সমালোচনা করলেও বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট বরাবরই শান্তর ব্যাটিংয়ের ভক্ত। তাই বাইরের আলোচনা সমালোচনাকে পাত্তা না দিয়ে একাদশে জায়গা দিতেন নির্বাচকরা। সেই সুজনের মতে, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের সেরাদের একজন হবেন শান্ত।
বাংলাদেশের হয়ে ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় নাজমুল শান্তর। সেই ম্যাচে ১১ রান করলেও পরের তিন ম্যাচে ছুঁতে পারেননি দুই অঙ্ক। তবে নিজের পঞ্চম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ৪০ রান। এমন ইনিংস বলছিল তিনি রানে ফিরবেন। কিন্তু এরপর আবারও তার ব্যাটে সেই অধারবাহিকতা।
বিশ্বকাপের আগ পর্যন্ত ১২ ম্যাচ খেলে কোনো হাফ সেঞ্চুরি ছিল না তার নামের পাশে। পাকিস্তানের বিপক্ষে করা সেই ৪০ রানই ছিল সর্বোচ্চ। তবুও দলের অন্য ব্যাটারদের ব্যর্থতার মিছিলে বিশ্বকাপে সুযোগ পান। অস্ট্রেলিয়ায় এসেই যেন নিজেকে ভেঙ্গে নতুন করে গড়েছেন এই ওপেনার।
সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করে ফিরেছেন ৭১ রানে। এরপর আসরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও হাফ সেঞ্চুরি করেছেন এই ওপেনার। সবমিলিয়ে এবারের বিশ্বকাপে ৫ ম্যাচে ৩৬ গড়ে করেছেন ১৮০ রান।
সুজন বলেন, ‘আমার কাছে অবাক লাগে যে, শান্তকে নিয়ে কেন এতো কথা হয়েছিল। আমি মনে করি, একটা ছেলের প্রতি এটা অবিচার। সে (দলে) সুযোগ পেয়েছে এটা তো তার দোষ না, দোষ যদি হয় তাহলে সেটা আমাদের (টিম ম্যানেজমেন্ট) হওয়া উচিত। তাকে নিয়ে এতো কথা বলার পরও সে যে পারফর্ম করেছে এটা অসাধারণ। আমি মনে করি, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন ক্রিকেটার হবে শান্ত।’
বিশ্বকাপের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে বিসিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘যা কিছুই হোক, ভারতের বিপক্ষে আমাদের জেতা উচিত ছিলো কিন্তু আমরা পারিনি, এটা আমাদেরই ব্যর্থতা। পাকিস্তানের বিপক্ষেও যে অবস্থানে ছিলাম, সেখান থেকে আরও ভালো করতে পারতাম।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা