সাকিবকে আউট দেয়া সেই আম্পায়ারকে বাদ দিল আইসিসি
সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন সুপার টুয়েলভের অন্তত দুটি ম্যাচে ভুলভাল আম্পায়ারিং করা ল্যাংটন রুজেরে। রোববার পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে ভুল আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ।
দলের টপ অর্ডার ও সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার এবং অধিনায়ক সাকিব আল হাসানকে ‘ভুয়া’ লেগ বিফোরে সাজঘরে পাঠানো হয়েছে। শাদাব খানের লো ফুলটস বল সাকিবের পায়ে লাগলে আম্পায়ার এলবিডব্লিউ আউট দেন। তৎক্ষণাৎ সাকিব রিভিউ নিলে স্পষ্ট দেখা যায়, বল ব্যাটে লেগছে।
কিন্তু থার্ড আম্পায়ার ল্যাংটন রুসেরে বারবার রিপ্লে দেখেও আউটের ইশারা করেন সেটাকে। একই আম্পায়ারের বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে অস্ট্রেলিয়াও। আফগানিস্তানের বিপক্ষে অজিদের শেষ ম্যাচে ৫ বলে ওভার দিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি করেছেন জিম্বাবুয়ের এই আম্পায়ার।
আইসিসি জানিয়েছে, ৯ নভেম্বর নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচের ফিল্ড আম্পায়ার থাকবেন মাইরাস এরাসমাস এবং রিচার্ড লিলিংওর্থ। তৃতীয় আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরা, চতুর্থ আম্পায়ার মাইকেল গফ এবং ক্রিস ব্রড থাকবেন ম্যাচ রেফারি। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
অ্যাডিলেডে ১০ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিতব্য সেমিফাইনালের ম্যাচটির ফিল্ড আম্পয়ার থাকবেন কুমার ধর্মসেনা এবং পল রেইফেল। এছাড়া থার্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি, চতুর্থ আম্পায়ার রড টাকার এবং ডেভিড বুন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা