বিশ্বকাপ শুরুর আগে শেষ হয়ে গেল সাদিও মানের
২০০২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল আফ্রিকার দেশটি। সেটিই বিশ্বকাপের মঞ্চে সেনেগালের সেরা পারফরম্যান্স। আরও একবার বিশ্বকে চমকে দিতে চেয়েছিলেন মানে, মনে ছিল বড় স্বপ্ন। কিন্তু দুর্ভাগ্য, তিনি নিজেই থাকতে পারবেন না সেরাদের মঞ্চে।
সেনেগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার ঠিক ১৩ দিন আগে চোট পেয়েছেন ফরোয়ার্ড সাদিও মানে। মঙ্গলবার ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট লাগে বায়ার্ন মিউনিখ তারকার।
খেলা শুরুর ২০ মিনিটের মাথায় চোট পান। তখনই যেন আন্দাজ করতে পেরেছিলেন, বড় রকমের দুর্ঘটনা ঘটে গিয়েছে। কিছুক্ষণ হতাশ হয়ে মাঠেই উদাসীনভাবে বসে থাকেন। প্রাথমিক চিকিৎসার পর সতীর্থদের সাহায্যে মাঠ ছাড়েন মানে। শেষ পর্যন্ত ওই চোটই ছিটকে দিলো কাতার বিশ্বকাপ থেকে।
সেনেগাল এখনও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি। মানের চোটের যা পরিস্থিতি, তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। ফলে মানের মতো তারকাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করতে হবে সেনেগাল কোচকে।
কাতার বিশ্বকাপে গ্রুপ এ’তে রয়েছে সেনেগাল। একই গ্রুপে রয়েছে আয়োজক কাতার, ইকুয়েডর, এবং নেদারল্যান্ডস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা