ইংল্যান্ডকে বিশাল রানের টার্গেট দিল ভারত
বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। ক্রিস ওকসের বলে উইকেটের পিছনে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫ রান করেন এই ব্যাটার।
এরপর অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি কিছুটা দেখেশুনে ব্যাট করতে থাকেন। যার ফলে পাওয়ার প্লেতে মাত্র ৩৮ রান তুলতে পারে তারা। পরে হাত খুলে মারার চেষ্টা করেন রোহিত। কিন্তু দলীয় ৫৬ রানে ব্যক্তিগত ২৭ রান করে বিদায় নেন রোহিত। তাকে ফেরান ক্রিস জর্দান।
হার্ডহিটার সূর্যকুমার যাদবও আজ বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ বলের ইনিংসে সমান একটি করে চার-ছক্কায় ১৪ রান করে সাজঘরের পথ ধরেন বর্তমান সময়ের সেরা ব্যাটার।
হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ে নামার পরে কিছুক্ষণ বল দেখেশুনে খেলেন। কিন্তু দলীয় একশো রান পার হওয়ার পর তিনি ব্যাটিং তাণ্ডব চালান। অন্যদিকে কোহলি বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৪০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন কোহলি। ধারাবাহিক ফর্মে থাকা কোহলি আজও ফিফটি তুলে নেন। তবে ৪০ বলে পূর্ণ ৫০ রান করেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা