বিশ্বকাপ খেলাটাই ছিলো অনিশ্চিত: হেলস
অবশেষে এবারের বিশ্বকাপের আগে অপ্রত্যাশিত সুযোগ পেয়ে যান। জনি বেয়ারেস্টোর ইনজুরির কারণে দলে ডেকে নেয়া হয় অ্যালেক্স হেলসকে। ওই সময় জানিয়ে দেয়া হয়, হেলসের সঙ্গে টিম ম্যানেজমেন্টের আর কোনো বিরোধ নেই।
সেই হেলস এবং অধিনায়ক জস বাটলারের ব্যাটে ভারতকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেলো ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করার শুরুর বাটলার ও হেলস দ্রুততার সঙ্গে রান তুলতে থাকেন। ভারতীয় বোলারদের রীতিমত তুলোধুনো করে লাল বাহিনী। রান তাড়া করতে নেমে ৪৯ বলে ৮০ রান করেন জস বাটলার। ৪৭ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হন অ্যালেক্স হেলস।
বিশ্বকাপ খেলাটাই যার কাছে ছিল অনিশ্চয়তায় ঘেরা, সেই হেলস যখন ম্যাচ সেরা ইনিংস খেলে দলকে ফাইনালে নিয়ে যান, তখন নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগে গদগদ হয়ে ওঠেন তিনি।
ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে হেলস বলেন, ‘অনেকদিন পর এভাবে খেলতে পেরে আমি খুশি। ব্যাটিং করার জন্য এটা অন্যতম সেরা একটা মাঠ। শর্ট বাউন্ডারি খেলার আদর্শ জায়গা। এখানে মনে রাখার মত অনেক স্মৃতি রয়েছে।‘
‘আমি কখনো ভাবিনি এই বিশ্বকাপ খেলতে পারবো। আজকের এই অনুভূতি আমার জন্য বিশেষ কিছু। এই দেশে খেলতেও আমি ভালোবাসি। আর জস বাটলার ছিলেন তার জায়গায় অবিশ্বাস্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা