ব্রেকিং নিউজ: ২টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ
২০২৭ সাল পর্যন্ত কোথায় কোথায় বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর তার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এবার শুধু ছেলেদের নয়, মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটও জায়গা পাচ্ছে বিশ্বের বুকে।
আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। এই আসর আয়োজন করবে দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ শ্রীলঙ্কা। এর পরের তিনটি আসর আয়োজন করবে যথাক্রমে জিম্বাবুয়ে ও নামিবিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড এবং বাংলাদেশ ও নেপাল।
এছাড়া প্রমীলাদের ২০২৫ অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ মালয়েশিয়া ও থাইল্যান্ডে এবং ২০২৭ অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে অনুষ্ঠিত হবে।
এর আগে প্রমীলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসর বাংলাদেশেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, ২০২০ সালের ডিসেম্বরে। করোনা মহামারীর কারণে সেই আসর স্থগিতাদেশ পায়। শেষপর্যন্ত এককভাবে কোনো বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব আর পাওয়া হল না বাংলাদেশের।
বাংলাদেশ সর্বশেষ কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করেছে ২০১৬ সালে, যা ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (তখন কেবল পুরুষ ইভেন্টই ছিল)। এর আগে ২০১৪ সালে পুরুষ ও নারী মূল দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে এবং ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সাথে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা